🌛🌜⭐⭐ইসলামী ঐক্যের আহ্বান🌛🌜⭐⭐
কোন একদিন এদেশের সকল ইসলামিক গোষ্ঠি এক যোগে ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করবেই ।
থাকবে না কোন বিরোধ । থাকবে শুধু কালেমার শীতল শান্তির বাতাস ।
হে,
তাবলীগ জামাত,আহলে হাদীস, হেযবুত তওহীদ, আহলে সুন্নত ওয়াল জামাত,ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,
বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
সহ সকল ইসলামিক গোষ্ঠি সমূহের ভাইয়েরা আমরা কি পারিনা এক হতে ?
থাকবে না কোন বিরোধ । থাকবে শুধু কালেমার শীতল শান্তির বাতাস ।
হে,
তাবলীগ জামাত,আহলে হাদীস, হেযবুত তওহীদ, আহলে সুন্নত ওয়াল জামাত,ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,
বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
সহ সকল ইসলামিক গোষ্ঠি সমূহের ভাইয়েরা আমরা কি পারিনা এক হতে ?

একে অন্যকে সহ্য করতে ?
সমান্য কিছুটা মত বিরোধ এর জন্য একে অন্যকে গালি দেওয়া বন্ধ করতে পারি না ???
যে বিষয় গুলো নিজেরা সমাধান করতে পারছিনা সেইটা আল্লাহর উপর ছেড়ে দিতে, আল্লাহ তো নিজেই বলেছে
“তোমাদের উপর আলাহর অপার অনুগ্রহের কথা স্মরণ কর-তোমরা যখন পরস্পরের শত্রু“তায় লিপ্ত হয়েছিলে, আলাহ তখন তোমাদের হৃদয়ে পরস্পরের প্রতি ভালবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। ফলে তোমরা পরস্পরের ভাই হয়েছিলে। মূলত তোমরা এক অগ্নি গহ্বরের তীরে অবস্থিত ছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন।”-সূরা আলে ইমরানঃ ১০৩
ঠিক এমন ভাবে আবার কি একে অন্যের প্রতি ভালোবাসা দেকাতে পারি না ?????
আজকে আমাদের মুসলিম জাতির সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হলো নিজেদের আভ্যন্তরীণ অনৈক্য।
বন্ধুগন আমাদের কাজ অন্যের ভুল ধরা নয়, অন্যকে খাটো করে নিজে বড় হওয়া যায় না। পৃথিবীর সকল মুমিন একেই ঈমানী শক্তির অধীনে বাঁধা। তাই সবাইকে বিপদেআপদে থাকতে হবে এক এবং অভিন্ন। যদিও তাদের কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকে। এই সব ভুল বুঝাবুঝির অবসান হবে যদি আমরা একত্রে থাকতে পারি। কাল কেয়ামতের ময়দানে আল্লাহ্ পাক আমাদিগকে বুঝিয়ে দিবেন যা আমরা বুঝি না। কিন্তু দুনিয়াতে ছোট-খাট কোন বিষয় নিয়ে তর্কবিতর্ক করে পরস্পর বিচ্ছিন্ন হওয়া মানে ধ্বংস হওয়া। কারন, বিধর্মীগন এই সুযোগে দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়ায় ব্যস্ত।
আল্লাহ্ পাক পবিত্র কোরআনে ফরমান-
“আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন।” (আল-ইমরান/১০৩)
কোন ঈমানদারের সাথে শত্রুতা পোষন করা মানে আল্লাহ্ পাকের সাথেই শত্রুতা পোষন করা। যদি কোন বিষয়ে দ্বিমত থাকে পরস্পর উত্তম ব্যবহারের মাধ্যমে ফায়সালা করে নিতে হবে প্রয়োজনে ক্ষতিজনক সিদ্ধান্ত মেনে নিয়ে। তবুও বিচ্ছিন্ন হয়ে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হওয়া চলবে না। কারন, আল্লাহ্ পাকের ক্রোধে পতিত হবার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে।
আজকে আমাদিগকে সময়ের প্রয়োজনে আল্লাহ্ পাকের দ্বীনকে এবং হুজুরে আকরাম (সাঃ) এর প্রানপ্রিয় ইসলামকে বিশ্বের বৈরী পরিবেশে টিকিয়ে রাখার জন্য যে কোন মূল্যে বিনা শর্তে কোন ওজর আপত্তি ছাড়া দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। নইলে আমাদের সুরক্ষায় আল্লাহ্ পাকের সাহায্য আসবে না।
অতএব, নিঃশর্তভাবে আমাদিগকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। বিশ্বের মাঝে এই দূর্দিনে ইসলামকে সুরক্ষায় যার কোন বিকল্প নাই।

কোন মন্তব্য নেই