Header Ads

কিয়েটের বন্ধুরা, লেখকঃ সাকিব হাসান



বয়স বেড়ে যাচ্ছে হু হু করেআকুতি মিনতি করেও থামানো যাচ্ছেনা ঘড়ির কাঁটাটাকে এই অনুভূতিটা কেমন হতে পারে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি  তবে মাঝে মাঝে যখন স্মৃতি নিজের সাথে প্রতারণা করে তখন অজানা আশংকায় কেঁপে উঠি তবে কি আসলেই বয়স বাড়ছে? সময় গুলো
 সত্যি সত্যিই কি তবে হারিয়ে যাচ্ছে জীবন থেকে? যায় দিন সবসময়ই নাকি ভালো ভালো দিনের স্মৃতিগুলো যদি এভাবে ভুলে যাই তাহলে কি চলে? কত কত খারাপ সময় অনায়াসে কাটিয়েছি এই ভালো ভালো একটি দুটি ছোট বড় স্মৃতি মনে করে অতি ব্যস্ত জীবনে, নতুন নতুন চাপে পিষ্ঠ হয়ে, অপ্রয়োজনীয় তথ্যে ভারী হয়ে যাচ্ছে ডাটাবেজ সময়ের সাথে সাথে দুর্বল হয়ে আসছে প্রসেসর আর আগের মতন গভীরে যেতে পারে না

বিনোদিয়া পার্ক
এদিকে ০১-০৬-১৭ সেমস্টিার ফাইনাল পরীক্ষা শুরু হল । বলা চলে এটাই আমাদের কলেজ লাইফের লাষ্ট পরীক্ষা, শুধু মাত্র ৮ম পর্বের ভাইভাটা বাদ থাকলো । দেখতে দেখতে সপ্তম সেমিস্টারটাও চলে গেল । সুখের সময় গুলো অতি দ্রুত চলে যাই কথাটা বোধ হয় সত্যি ।এইতো সেদিন ২০১৩সালের নভেম্বরের ০২ তারিখে কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু করলাম । এই ৪টি বছরে হারানোর কিছু নেই । অনেক কিছু পেয়েছি আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের কাছ থেকে ও কলেজের শিক্ষকদের কাছ থেকে ।

কলেজ লাইফে কাটানো সময়গুলোর ভিতর সবথেকে মিস করবো বন্ধুদের কথা । হয়তো কিছুদিন পর একেক জন নেমে পড়বে জীবন যুদ্ধের আশল পরীক্ষা দিতে । প্রথম প্রথম হয়তো কিছুদিন খোজ খবর নেওয়া হবে একে অপরের । কিন্তু এই দুনিয়ার নানান ব্যাস্ততার ভিতর হারিয়ে যেতে থাকবে পুরাতন স্মৃতি গুলো । হয়তো মনের এক কোনে কোন অজানা পাথরের নিচে চাপা পড়ে যাবে হারানো দিনগুলির কথা । সকলে তখন ব্যাস্ত থাকবে নিজের ঘর সংসার নিয়ে । এটাইতো দুনিয়ার নিয়ম । হয়তো দু একজন ফ্রেন্ড তখোনো খোজ খবর নিবে । কিন্তু আস্তে আস্তে তাও হারিয়ে যাবে । কালের গর্ভে তলিয়ে যাবে সকল স্মৃতি ।
বিদায় অনুষ্ঠান
যদি আজ থেকে ৩০-৫০বছর পরের কথা চিন্তা করি । হয়তো ততদিন নাও বাচতে পারি । যদি বেচে থাকি তাহলে হয়তো তখন হাতে  তোদের সাথে সেলফি তোলার জন্য আর কোন স্মাট ফোন আর সেলফি স্টিক থাকবে না । সেদিন হয়তো হাতে থাকবে নিজের ভর সহ্য করার মত একটা লাঠি । তখন বিকেলে কংক্রিটের রাস্তা ধরে হেঠে আধুনিক নগরে হয়তো খুজে বেরাবো তোদের সাথে কাটানো স্মৃতি গুলি । যেই কাচা ঘাসের উপর বসে তোদের সাথে পার করেছি জীবনের মজার কিছু টাইম সেই স্থান দেখলে হয়তো আপনা আপনি চোখের কোনে এক ফোটা অশ্রু জমা হবে । তখন আমি অশ্রুটাকে মুছবো না কারন এটা আমার প্রানের বন্ধুর কথা মনে করে  জমা হয়েছে ।
জানি না ৫০বছর পর আমার ফেসবুক আইডিটা খাকবে কিনা । যদি থাকে তাহলে হয়তো একা একা বিকালে কংক্রিটের শহরে কোন এক কোনে বসে তোদের সাথে কাটানো সময় গুলোর ছবি দেখবো আর অঝরে চোখের অশ্রু ঝরাতে থাকবো ।এভাবে যে কখন জীবনের শেষ সময়ে উপনিত হব না হয়তো নিজেও টের পাব না ।
সকল স্মৃতিকে বুকে আগলে হয়তো চলে যাব এই দুনিয়া থেকে । তোদের মধ্যে দু একজন হয়তো খবর পেয়ে আসবে শেষ দেখা দেখতে কিন্তু বাদবাকিরা জানতেও পারবে না ।
স্মৃতি গুলো বুকে নিয়ে মৃত্যুর সন্ধিক্ষনে হয়তো খুব কাদবো । আবার ফিরে যেতে চাইবো সকলের মাঝে কিন্তু তা তো আর সম্ভব হবে না । যেতেই হবে………
রেল সেতু
আজ ০৪-০৬-১৭ইং তারিখে ইফতারির পর যখন ফ্রেন্ডদের মেসে ঘুরতে গিয়েছিলাম তখন এসব কথাই মনে হচ্ছিল । মনে হচ্ছিল আজীবন এই সময়গুলো ধরে রাখি । যখন ওরা বলছিল ঈদের আগে মেস ছেড়ে দিচ্ছে তখন মনে হচ্ছিল এই কুষ্টিয়া কত অপরিচিত । আর জীবনটা কত কষ্টের । এখন বিকেলে বাইরে বের হলে এর মেসে ওর মেসে ঘুরে সময় পার করতে পারতাম কিন্তু ১৪-০৬-১৭ইং এর পর হয়তো তাও হবে না ।
কলেজে থাকাকালীন সময়ে কত বিষয় নিয়ে কথা কাটাকাটি করেছি তা খেয়াল নেই কিন্তু পরক্ষনে আবার বুকে বুক মিলিয়েছি । জীবনে আর কখোনো এমন লাইফ পাবো কিনা জানি না । তবে তোদেরকে সব সময় মনে রাখবো এটা জানি ।যেহেতু তোরা একে অন্যের জীবন যুদ্ধের সাথী ছিলি তাই তোরা আমার সহযোদ্ধা ।
সময় মানুষকে পাল্টে দেই । হয়তো সব ভুলে সবাই এক সুন্দর জীবন গড়তে পারবি ।
হজার হাজার কথা বুকে চেপে আছে । বলতে গিয়ে নিজেই চোখেন অশ্রুকে বাধা দিতে পারছি না ।
খুলনা ভ্রমন
তোদের কাছে আমার একটা চাওয়া আছে আশা করি পুরন করবি । মনে রাখিস জীবনে এক পুরাতন অধ্যায় ইতি টেনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিস । সামান্য ভূল জীবনটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে ।যে যেকানেই জব করিস বা নিজে কিছু করিস সব কিছু সততা বজাই রেখে করার চেষ্টা করবি । মনে কখোনো কোন বিষয় নিয়ে হিংসা রাখবি না । কারন মনে হিংসা ও অহংকার নিয়ে কেও জান্নাতে যেতে পারবে না । আর জান্নাতে না গেলে তো আর কখোনো সবাই এক সাথে হতে পারবো না ।
আল্লাহর কাছে একটাই চাওয়া তোমার দেওয়া জীবন যুদ্ধে যতজনকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি পরকালেও তাদের যেন সাথে পাই । যদি জান্নাতে যাই তাহলে সত্তরটা হুর দরকার নেই, অফরুন্ত খাবার দরকার নেই তুমি আমার সহযোদ্ধা আমার বন্ধুদের সাথে থাকার সুযোগ করে দিও ।


২টি মন্তব্য:

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.